Search
Close this search box.

নওগাঁয় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রতন সাপাহার উপজেলা প্রতিনিধি:- খাল থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সাপাহার থানা পুলিশের উপস্থিতিতে, ফায়ার সার্ভিস ডুবুরিদল নুরুন্নবী (৬২) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে । গোয়ালা ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আলী মন্ডল নুরুন্নবী রবিবার সন্ধ্যায় বাগানে কাজ শেষে, তার বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে । কোনো সন্ধান পাওয়া না গেলে, পরদিন খালপাড়ে নুরুন্নবী র পরনের লুঙ্গি ও সাথে থাকার কুদাল দেখতে পাই গ্রামবাসী। তারপর গ্রামবাসী থানায় জানালে মঙ্গলবার দুপুরে সাপাহার থানা পুলিশ উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস এর সাহায্য গোয়ালা ইউনিয়নের বড়তলা হাটের সুইচগেট এলাকার হাতে তার অর্ধ’গলিত মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী মনে করে, বাড়ি ফেরার পথে খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়’রা । মৃতদেহ উদ্ধার করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে।