Search
Close this search box.

এবার মিলছে অনির্দিষ্টকালের জন্য ফ্রি অক্সিজেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ডা.ওসমান সিলেট জেলা প্রতিনিধি:- সিলেটে এবার অনির্দিষ্টকালের জন্য মিলবে ফ্রী অক্সিজেন সাপোর্ট নগরীর কেভিট নন সকল রোগীরা কি সেবা পাবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট ) করণা সংকটকালে ফ্রী অক্সিজেন সাপোর্ট বিনিময়ে সেমিনারে ঘোষণা দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ।এসময় আরো উপস্থিত ছিলেন, ফ্রী অক্সিজেন সেবার তত্ত্বাবধায়ক আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাক্তার আদনান চৌধুরীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন , করণা ভাইরাসের কারণে সারাদেশে অক্সিজেন সংকট দেখা দেয়‌। অনেক রোগী হাসপাতালে ভর্তি হতে পারছে না। এমন পরিস্থিতিতে চিকিৎসক, টেকনিশিয়ান দ্বারা রোগীর বাড়িতে গিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে , এ পর্যন্ত শতাধিক রোগীকে স্বল্প ও দীর্ঘমেয়াদী অক্সিজেন সরবরাহ করা হচ্ছে । তবে এবার এই সেবা কার্যক্রম নিয়মিত অনির্দিষ্ট চালানো হবে, প্রয়োজনে সিলেট নগরীর রোগীদের সেবা প্রদান করা হবে বলে জানান বক্তারা।