Search
Close this search box.

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রংপুর প্রতিনিধি : রং পুর বিভাগের ঠাকুরগাঁও জেলা থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূকম্পন ঘটে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিক ধারণায় এটিকে অগভীর ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

সংস্থাটি আরো জানায়, ভূকম্পনের মাত্রা কম হওয়ায় অধিকাংশ মানুষই এটি টের পাননি।