ফের ইরানের হামলা, নতুন বার্তা দিলো সৌদি আরব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- ওমানের ওপর ইরানের ‘প্রকাশ্য হামলা’র তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি একে ওমানের সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

আজ রোববার (১ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত বিবৃতিতে জানায়, ওমান যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, তাকে সমর্থন দিতে নিজেদের সব সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে সৌদি আরব।রিয়াদ সতর্ক করে বলেছে, ইরান যেভাবে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, তা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করছে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের এসব লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সৌদি আরব।

এর আগে, রোববার ড্রোন হামলায় ওমানের একটি বন্দর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি জানায়, দুটি ড্রোন বাণিজ্যিক বন্দর পোর্ট অব দুকমে আঘাত হানে। একটি ড্রোন শ্রমিকদের অস্থায়ী আবাসনে আঘাত করলে এক বিদেশি শ্রমিক আহত হন। অপর ড্রোনের ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাংকের কাছে পড়ে, তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।ইরানের মোক্ষম জবাব শুরু, এক হামলাতেই নিহত ৮

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র–ইরান সংলাপে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা ওমানের ওপর তেহরানের পাল্টা অভিযানের মধ্যে এটিই প্রথম হামলার ঘটনা।