৫ জেলার ডিসি প্রত্যাহার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া:- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর পদ থেকে ৫ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

যাদের প্রত্যাহার করা হলো:

১. মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।

২. কাজী মো. সাইমুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়।

৩. মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া

৪. মো. সাইফুল রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোনা

৫. মো. শাহাদাত হোসেন মাসুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ।