আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথমে আছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ প্রণোদনার আওতায় চেক পাওয়া ১৫ জনের তালিকার প্রথমেই রয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কম্পিউটারের বোতাম চেপে তিনি আখচাষিদের মোবাইল অ্যাকাউন্টে প্রণোদনার অর্থ পাঠানোর কার্যক্রম শুরু করেন।