দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৪৩ বোতল হোমিওপ্যাথি পোটেন্সি মেডিসিনসহ রাবিয়া খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে আটককৃত নারী ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ৪৩ বোতল হোমিওপ্যাথি পোটেন্সি মেডিসিন জব্দ করার পর আটক নারীকে থানা হেফাজতে নেয়। পরে তাকে কুষ্টিয়া আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মোঃ খালেদুর রহমান বলেন, ৪৩ বোতল হোমিওপ্যাথি পোটেন্সি সহ এক নারীকে আটক করা হয়,পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।




