১৯৯৩ সালে মারা যাওয়া চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত:- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (২৪ অক্টোবর) নয়াদিল্লিতে চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় তিনি স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অ্যাভাটারের সঙ্গে কথা বলেন এবং ১৯৯৩ সালে আধ্যাত্মিক নেতার সঙ্গে তার সাক্ষাতের স্মৃতিচারণ করেন।

হলোগ্রাফিক অ্যাভাটারের সঙ্গে কথোপকথনের সময় নরেন্দ্র মোদি তার ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার জন্য আধ্যাত্মিক নেতার আশীর্বাদ চান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আজ আমি যে কাজগুলো করতে চাই, সেগুলোর জন্য আপনার আশীর্বাদ চাই।এ সময় অ্যাভাটারটি নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হতে দেখে ‘আনন্দ’ প্রকাশ করেন এবং তাকে ‘সমর্থন জানিয়ে’ বলেন, ‘ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি এই আয়োজনকে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন এবং সাধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “এটি এক ভিন্ন ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। এটি আমার জন্য সাধুদের আশীর্বাদ। চিন্ময় মিশন শুধু একটি প্রতিষ্ঠান নয়; এটি ‘চিন্ময় বিচার’-এর প্রতিনিধিত্ব করে।

মোদি বলেন, এখানে প্রযুক্তির ব্যবহার এই অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। হলোগ্রামের মাধ্যমে চিন্ময়জির দিব্য উপস্থিতি দেখে আমার মনে হয়েছে, আমি যেন ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছি।