Search
Close this search box.

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৫ জনের মৃত্যুদণ্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার মধ্যে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে রাজসাক্ষী আবজালুলকে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাবেক সংসদ সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক এ এফ এম সায়েদ রনি, এসআই আব্দুল মালেক ও বিশ্বজিৎ শাহা। এর মধ্যে সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও ভুক্তভোগীদের পরিবারের মাঝে বন্টনের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।