Search
Close this search box.

রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না: জামায়াত আমির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মবিনুর রিমন ঢাকা:- জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না।

সারাদেশ এখন জেগে উঠেছে। তারা বলে দিয়েছে— ‘আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই, বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না, নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান চাই।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা জাতিকে আর কোনো মিথ্যা আশ্বাস দেবো না। কিন্তু একটা কথা আল্লাহ তায়ালাকে সাক্ষী রেখে বলবো— বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত; এই তিনটার হবো ইনশাআল্লাহ আমরা পাহারাদার। এদেশের মালিক হবো না, জনগণের সেবক হবো। আর প্রতি বছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদেরসহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য থাকবে।

তিনি আরও বলেন, জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে। জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ১০ টাকা কেজি দরে চাল খেয়ে এখনও পেটের ভেতর গরম রয়েছে, ফাপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড, সেই কার্ড, ঘাটে ঘাটে কার্ড। এই সব কার্ড হইলো ভুয়া কার্ড। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলাও হইলো সেইরকম ভুয়া। এই সব ভুয়া কার্ডকে আগামী ১২ তারিখ জনগণ ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবে।

জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা করা হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায়, আল্লাহর মেহেরবানীতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন ইনশাআল্লাহ। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করবো।