Search
Close this search box.

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩৫

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদপুর জেলা প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় বাস -ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভাঙ্গার আউড়ামাঠ এলাকায় এ ঘটনা ঘটে ।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় ৪-৫ জনের অবস্থা আশঙ্কা জনক।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আউড়ামাঠ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। এতে ৩০-৩৫ জন আহত হয়েছেন । আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।