Search
Close this search box.

অন্তত ৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ, আইনি পদক্ষেপ নেবে জামায়াত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- নির্বাচনে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপি, অনিয়মের কারণে ফলাফল পাল্টে গেছে। নির্বাচন কমিশনে এসব আসনে ভোট পুনর্গণনা ও বিজয়ী ঘোষিত প্রার্থীর শপথ গ্রহণ স্থগিতের আবেদন করেছে জামায়াতে ইসলামী।

এমনটা জানিয়েছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

তিনি বলেন, খুলনা ৫, পঞ্চগড় ১, ঢাকা ১৭ ও ঢাকা ৬ সহ ৩০টি আসনে অব্যবস্থাপনার কারণে ফলাফলে প্রভাব পড়েছে। এসব আসনে নানা অনিয়ম করে হারিয়ে দেয়া হয়েছে ১১ দলীয় জোট প্রার্থীদের। তাই, এসব আসনে ভোট পুনর্গণনা ও শপথ স্থগিতের জন্য সব রকম আইনী পদক্ষেপ নিবে জামায়াতে ইসলামী।

নির্বাচন পরবর্তী সময়ে, ১১ দলীয় জোটের সমর্থক, এজেন্টদের উপর হামলা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিযোগ করেন, সর্বোচ্চ আসন পাওয়া দলের নেতারা হামলা ঠেকাতে কার্যকরী কোন পদক্ষেপই নিচ্ছে না।