দৌলতপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ– কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস পালিত হয়েছে। উদযাপন উপলক্ষে দোলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহের সভাপতিত্বে সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য

আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস,

দৌলতপুর উপজেলা বিএনপি সেক্রেটারি

আলহাজ্ব বিল্লাল হোসেন,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃআরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃজহিরুল ইসলাম।আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মুক্তিযোদ্ধাদের হাতে

সম্মাননা উপহার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব রেজাআহমেদ বাচ্চু মোল্লা। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক মুক্তিযোদ্ধা বৃন্দ অংশ নেয়।