নিজস্ব প্রতিবেদক:- মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে সার ডিলার পয়েন্টগুলো মনিটরি করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খাইরুল ইসলাম ।
এ সময় মেসার্স কাউসার আহম্মেদ ও মেসার্স পন্ডিত ট্রেডার্স এই দুটি সার ডিলার পয়েন্ট এর গুদাম ঘর পরিদর্শন করা হয়।স্টক রেজিস্টার, চালান ফরম, বিক্রয় রেজিস্টারে মুল্য তালিকা, আগমনী বার্তা পরীক্ষা করা হয়।
এছাড়া উপস্থিত কৃষক ভাইদের কথা শুনা হয়। তাদেরকে আশ্বস্ত করা হয় প্রত্যেকেই সার পাবে।এছাড়া ডিলারকে বলা হয়, উপসহকারী কৃষি কর্মকর্তা, গ্রাম পুলিশ, ট্যাগ অফিসার এর উপস্থিতিতে সার বিক্রয় করবে। বিক্রয় রেজিস্টারে প্রত্যেক ক্রেতার মোবাইল নাম্বার, আইডি কার্ড লেখা থাকবে। মোবাইল নাম্বার ধরে ধরে চেক করা হবে। যার যতটুকু প্রয়োজন ততটুকু সার দেওয়া হবে।
কোনরকম মজুত করা যাবে না। তামাক চাষীদের কাছে কোন ডিলার অথবা সাব ডিলার সরকারের ভর্তুকি মুল্যের সার বিক্রয় করতে পারবে না। এছাড়া প্রতিটি ডিলার পয়েন্ট সিসি ক্যামেরায় মনিটরিং করা হবে।
কোন ডিলার অথবা সাব ডিলার যদি আইনের ব্যত্যয় ঘটায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন।




