নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাটোর জেলা প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বড়াইগ্রামের থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন।

তিনি আরও জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এর আগে, গত ২০ অক্টোবর বনপাড়া-পাবনা মহাসড়কের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হন।