সৌদি আরবের কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশী: শামা ওবায়েদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- সৌদি আরবের কারাগারে এখনও প্রায় ৭ হাজার বাংলাদেশী রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (২১ অক্টোবর) কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারকে মরদেহ হস্তান্তর শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের জেলে এখনও প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশী আছে তাদের বিষয়ে কাজ করছে সরকার।

 

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশী নাগরিকের মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিষয়ে এরইমধ্যে সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দেয়া হয়েছে।

 

এর আগে, সকাল ৮টা ১২ মিনিটের দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশী কর্মী শাহেদ আহম্মেদের ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে শাহেদের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। হামলায় শাহেদসহ ১৪ জন নিহত হন। শাহেদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। নিহত শাহেদ সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। দেশটিতে তার বৈধ কাজের অনুমতিপত্র ছিল।