Search
Close this search box.

পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে কম্বল বিতরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মবিনুর রিমন ঢাকা:- হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় তিন হাজারের বেশি দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন কম্বল বিতরণ করেন।

এ সময় অন্তত ১০টি গ্রামের হতদরিদ্র ও প্রান্তিক শ্রেণির মানুষ কম্বল পেয়ে শীত নিবারণের সুযোগ পান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণের আগে আনোয়ার আলদীন বলেন, শীত ও দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, এ অঞ্চলে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহায়তা এবং সুপেয় পানির ব্যবস্থা অব্যাহত রয়েছে।

রোববার দারিদ্র্যসীমার নিচে বসবাসরতদের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।