Search
Close this search box.

পূর্বাচলে প্লট দুর্নীতি শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ টুডে:- ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় তার ছোটবোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের ২ মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়াও আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের প্লট বরাদ্দ বাতিল ঘোষণা করা হয়েছে।

রায়ে রাজউক সদস্য খুরশিদ আলমের এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা। রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তারা।

এছাড়া ভাই-বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও উঠে আসে তদন্তে।

পরে দুই মামলায় ২২ জনকে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে একই অভিযোগের চার মামলায় শেখ হাসিনা ও তার পরিবারকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।