Search
Close this search box.

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ টুডে:- ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাগওয়ে  প্রদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এর আগে, আজ ভোরে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ভোরে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়ায়।