Search
Close this search box.

বিএনপির নারী কর্মী-সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের আক্রমণের শিকার— অভিযোগ রিজভীর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বিএনপির নারী কর্মী-সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের আক্রমণের শিকার হচ্ছেন।

  • এমনকি প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর জন্য নারী কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভুক্তভোগী নারী কর্মীদের সাথে নিয়ে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, জামাত-শিবির নারীদের অনলাইন-অফলাইন সব মাধ্যমে শারীরিক মানসিকভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে জামায়াতের লোকজন।

তিনি অভিযোগ করেন, জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে দেশের নারীরা। তারা নারীদের ভোটের মাঠে নামিয়েছে, কিন্তু একজন নারীকে এমপি প্রার্থী করেনি। এমনকি দলটির আমির প্রকাশ্যে বলেছেন তার দলের প্রধান কখনও কোনো নারী হতে পারবে না।

এমন একটি দলের কাজকর্মে দেশের মানুষ পাত্তা দিবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র এ নেতা।