Search
Close this search box.

আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- চব্বিশের জুলাই অভ্যুত্থানে প্রথম নিহত আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার(৩০ জানুয়ারি) বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাওয়ার সময় তিনি পীরগঞ্জের বামনপুরে আবু সাঈদের কবর জিয়ারতের জন্য আসেন।

জিয়ারত শেষে তারেক রহমান আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন। তার বাবা, মা, ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলেন। আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির চেয়ারম্যান।

এ সময় ছেলে হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তখন সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সাধারণ জনতার উপস্থিত ছিল।

সন্ধ্যা ৬টা ২০মিনিট নাগাদ সেখান থেকে রংপুরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। রংপুরের জনসভা শেষে বগুড়ায় ফিরবেন তিনি।