Search
Close this search box.

ইসিতে বিএনপি ও জামায়াত জোটের পাল্টাপাল্টি অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:-  আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

ইতোমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এসে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি বলছে, নিজেদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি পক্ষ। আর জামায়াতে ইসলামী বলছে, যত ষড়যন্ত্রই হোক ভোটের মাঠ ছাড়বে না ১১ দলীয় জোট।

জানা গেছে, নির্বাচনের ঠিক আগ মূহুর্তে নানা অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে আসে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে কেউ বাঁধা দেয়ার চেষ্টা করলে জনগনকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। সে সঙ্গে অবিলম্বে ঠাকুরগাঁও জামায়তের আমিরকে তার পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।

তার কিছুক্ষণ পরই সিইসির সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল খানের নেতৃত্বে প্রতিনিধি দল।

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনায় নজরুল ইসলাম খান বলেন, ভোটের আগেরদিন এমন একটি ঘটনা ঘটেছে যা প্রশ্নের জন্ম দেয়। নির্বাচনী পরিবেশ নিয়ে ইসি আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারতো বলেও মত তার।

আর ইসি সচিব আখতার আহমেদ জানান, টাকার ব্যাগসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের বিষয়ে সিদ্ধান্ত নেবে তাকে আটককারী কতৃর্পক্ষ।

উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছ কমিশন বলেও জানান আখতার আহমেদ।