সংসদ অধিবেশন আবারও শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক :- জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন দুই সপ্তাহ মুলতবির পর পুনরায় শুরু হয়েছে।

রোরবার (২৯ মার্চ) বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হয়েছে। শুরুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

স্পিকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করছেন।পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন থেকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়।