মানিক মিয়া ঢাকা:- সৌদি আরবে ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় সৌদি আরবের আবহা শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবার বাড়িই লক্ষ্মীপুরে। এর মধ্যে চারজনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামে।
জানা গেছে, দুর্ঘটনায় সৌদি প্রবাসী মিজানুর রহমান, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি ও দুই মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় প্রাণ হারান গাড়ির চালকও।
একই ঘটনায় নিহত মিজানের মেজ মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছে। তাকে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একসাথে ৪ স্বজনকে হারিয়ে নিহত মিজানের পরিবারে চলছে শোকের মাতম। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে রামগঞ্জের স্থানীয় প্রশাসন।





