Search
Close this search box.

নতুন সরকারের শপথ আজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- নতুন সরকারের শপথ আজ। অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে শেষ হয়েছে প্রস্তুতি।

আজ দুই ভাগে হবে শপথ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন।

আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা।  দেড় বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। সংসদের ভেতরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও সতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন সাড়ে তিন হাজার অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারে তা হচ্ছে সংসদে।

জানা গেছে, শপথ অনুষ্ঠানে কমবেশি ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি যোগ দিতে পারেন। এই হিসাব ধরেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলে।

বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন। আসছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও।