বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে: ইরান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক :- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেও কৌশল গতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাংলাদেশের মতো ‘বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

দেশটির ‘বন্ধু রাষ্ট্রের’ এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালিটি পুরোপুরি বন্ধ নয়।আব্বাস বলেন, ‘যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা অন্য কোনো কারণে যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেসব ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিরাপদ পারাপারের ব্যবস্থা করেছে।’

তিনি আরও বলেন, আপনারা সংবাদে দেখেছেন চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইরাকের জাহাজের জন্য এ সুবিধা চলমান রয়েছে।

সম্প্রতি ভারতের দুটি জাহাজ এই প্রণালি পার হয়েছে। এমনকি আমার বিশ্বাস বাংলাদেশও এর মধ্যে রয়েছে। এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে এবং সমন্বয় করেছে। যুদ্ধের পরেও ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।