কুষ্টিয়ায় এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সাথে এডিজি ডা. জাহিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর ​(কুষ্টিয়া) প্রতিনিধি: ফরিদ আহমেদ:- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) বিশিষ্ট চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

আজ ২৮/০৫/২০২৬ তারিখ আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় সংসদ সদস্যের নিজস্ব বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
​সাক্ষাৎকালে তাঁরা কুষ্টিয়া, বিশেষ করে দৌলতপুর উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসাধারণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

​এ সময় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন,
​”দৌলতপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম অগ্রাধিকার। উপজেলার স্বাস্থ্য খাতের যেকোনো সংকট নিরসনে এবং সেবার মান বৃদ্ধিতে আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।

​স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ হোসেন দৌলতপুর উপজেলার স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

​উক্ত সৌজন্য সাক্ষাতে ডা. শামসুল আরেফিন সুলভসহ স্থানীয় সুধীজন, দলীয় নেতৃবৃন্দ এবং চিকিৎসা খাতের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।