কুষ্টিয়ায় বিএনপি নেতার উপর দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক :- কুষ্টিয়া খোকসা পৌরসভা মেয়ের প্রার্থী ও বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজু ওপর দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজু খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা, যায় রাতে বিএনপির পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে শহরের থানা পাড়া নিজ এলাকায় পৌঁছালে ৫ জন দুর্বৃত্তরা তার পথ গতিরোধ করে দাঁড়ায়। এসময় তারা চাপাতি, লোহার হেমার দিয়ে তার উপর হামলা চালায়। তার পায়ের নিচের অংশে চাপাতির আঘাতে জখম হয়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে হেমার এলোপাতাড়ি আঘাত করে। পরে দুর্বৃত্তদের ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নাফিজ আহমেদ রাজু জানান, বাড়ির গেটের সামনে অপরিচিত কয়েকজন দাঁড়িয়ে থাকায় তাদের পরিচয় জানতে চাইলে তারা অতর্কিত হামলা চালায়। চাপাতি,লোহার হামার শরীরের বিভিন্ন স্থানে তাকে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যাই তারা।

বিএনপির এই নেতা আরও জানান, সামনে পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে যাতে তিনি দাড়াতে না পারেন এজন্যই দুর্বৃত্তরা তাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য তার উপরে হামালার ঘটনা ঘটিয়েছে। প্রশাসনকে সন্ত্রাসীদের বিষয়ে বারবার বলার পরেও কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি প্রশাসনের ছত্রছায়ায় দুর্বৃত্তরা তার উপরে এই হামলার ঘটনা ঘটিয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে আঘাত ও গুলিবর্ষণ করে পালিয়ে যাই। দুর্বৃত্তদের চিহ্নিত করতে প্রশাসন কাজ করছে।