পরিস্থিতির উন্নতি না হলে আগামীকাল থেকে কারখানা রাখবে বিজিএমইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- দিনভর আন্দোলনের কারণে প্রায় ৬০০ কারখানা বন্ধ ছিল। সাভারে ১৭৭ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতির উন্নতি না হলে আগামীকাল সোমবার (২নভেম্বর ) কারখানা বন্ধ করতে বাধ্য হবে মালিকরা।

বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা বিক্ষোভ সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করছেন। এতে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

শ্রমিকদের বিক্ষোভের মুখে বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ডিএমপি এলাকা, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলে পোশাক কারখানা বন্ধ রয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক তথ্যে এ কথা জানানো হয়েছে।