জিয়ানগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধিঃ- “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন এবং প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সফল যুবক-যুবতীরা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কীভাবে কর্মদক্ষতা অর্জন করে স্বাবলম্বী হয়েছেন, সে বিষয়ে বক্তব্য দেন।

বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।