Search
Close this search box.

আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি : জুবাইদা রহমান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ টুডে:- বিএনপির রাজনীতি সুষ্টু পরিকল্পনার রাজনীতি, এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) হাতিরঝিলে পেশাজীবীদের আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

জুবাইদা বলেন, আমাদের সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।

ভেদাভেদের আগে সমতা উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, সবার জন্য সমান সুযোগ। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি। শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। সেই জন্য সবাই একসাথে কাজ করতে হবে।