Search
Close this search box.

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ টুডে:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই দুই নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ প্রদান দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ভাষণটি রাষ্ট্রীয় মালিকানাধী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি আজ বুধবার জানিয়েছে দলটি।

৯ ফেব্রুয়ারি রাত ৯টায় ভাষণ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে জামায়াত। দলটি বলছে, জামায়াত দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই ধারাবাহিকতায় জামির আমির বক্তৃতা দেবেন।

দলটি আশা করছে, জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবেন।

এদিকে, বিটিভির মহাপরিচালককে দেয়া চিঠিতে গতকাল ইসি জানিয়েছিল, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমমুখী নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এই পরিবেশ সৃষ্টির অন্যতম অংশ। কমিশন রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনী প্রচারের স্লট বরাদ্দের বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদনের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। ভাষণের সময়কাল এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।

অন্য কোনও রাজনৈতিক দল এখন পর্যন্ত বিটিভিতে প্রচারণার জন্য আবেদন করেনি। বিএনপি আবেদন করায় দলটির প্রধানকে তাদের চাহিদামতো আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিশন।

অন্য কোনও দল আবেদন করলে তাদেরও পর্যায়ক্রমে সুযোগ দেয়া হবে।

অর্থাৎ বিএনপির পর জামায়াত-ও জানালো তারা এ বিষয়ে আবেদন করেছেন এবং একইদিনে দুই দলের দুই প্রধান ভাষণ দিতে চান।