Search
Close this search box.

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামান বিজয়ী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। এতে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার কিছু আগে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।