Search
Close this search box.

আইন উপদেষ্টা শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত, যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি, প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরে সাড়ে ১১টা-১২টার দিকে সংসদীয় দলের প্রধান নির্বাচিত করা হবে। আর বিকাল ৪টার দিকে সংসদ ভবনের সাউথ প্লাজাতে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত যতটুক জানি রাষ্ট্রপতি শপথ করবেন।

ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটা সম্পর্কে কিছু জানি না। মিটিংয়ে শুনেছি- এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে, তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি (সাংবাদিক) যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না।

দক্ষিণ প্লাজার শপথের ব্যাপারে বিএনপি অভিপ্রায় ব্যক্ত করেছিল বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, আমার ধারণা যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন। এই যে আত্মত্যাগ, এই গণঅভ্যুত্থান, অনেক আত্মত্যাগ, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। এই সংসদটা অন্য সব সংসদের চেয়ে একটু আলাদা। এই সংসদ প্রাঙ্গণে আপনার অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণা এবং জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান সেটাও সংসদেরই এখানে আয়োজন করা হয়েছিল। এই সংসদের সাউথ প্লাজাটা আমাদের কাছে আরও বিভিন্ন কারণে স্মরণীয়। আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে এটার পাশে জায়গাতে।

আমাদের সবার প্রিয় শহীদ ওসমান হাদীর জানাজা হয়েছে। তো এটার একটা অনেক স্মৃতিজড়িত আছে এখানে। সব কিছু বিবেচনা করে হয়তো তারা (বিএনপি) অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি।