Search
Close this search box.

নির্বাচিত রেজা আহমেদ বাচ্চুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৫- কুষ্টিয়া- ১ দৌলতপুর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত বৃহত্তর কুষ্টিয়ার একমাত্র এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা কে বিএনপি সহ সর্বস্তরের এলাকাবাসী দৌলতপুরসহ বৃহত্তর কুষ্টিয়ার উন্নয়নের লক্ষ্যে মন্ত্রী হিসেবে দেখতে চায়।

উল্লেখ্য দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির কান্ডারি দৌলতপুর উপজেলা বিএনপির কান্ডারি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী মরহুম আহসানুল হক পচা মোল্লার জ্যেষ্ঠ পুত্র।

এদিকে বিগত তৎকালীন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মরহুম শাহ আজিজুর রহমান। তিনি দৌলতপুর থেকে নির্বাচিত হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠজন ছিলেন।

এই দৌলতপুর থেকে শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সবুজ বিপ্লব ঘটানোর লক্ষ্যে দৌলতপুরে রিসনা নদী খননের মাধ্যমে খাল খনন কর্মসূচি শুরু হয়।