সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চট্টগ্রাম প্রতিনিধি:-  চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মাইশা (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড থানাধীন ইসলামিক ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকার বাসিন্দা। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।তিনি ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়।

পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।