কাকলি সুলতানা ঢাকা:- আগামী প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোচ্চ সুফল পেতে দেশের তরুণ সমাজকে কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতায় সুশিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এআই বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেবল ব্যবসায়ের খরচ কমানোর হাতিয়ার হিসেবে দেখলে চলবে না; বরং নতুন নতুন পণ্য উদ্ভাবন, নাগরিক সেবা জোরদার ও ব্যাপক কর্মসংস্থান তৈরির মাধ্যম হিসেবে এর ব্যবহার নিশ্চিত করতে হবে।
একই সাথে এআই প্রযুক্তির নিরাপদ, দায়িত্বশীল ও কার্যকর নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, “বিশ্ব আজ এক মহাপরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যার মূল নিয়ামক হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী দিনের বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান কোথায় হবে, তা নির্ধারণে এআই অন্যতম প্রধান অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে




