আশুলিয়ার ৪ নভেম্বর বহিরাগতদের হামলায় আহত কারখানা শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহরিয়ার সটাফ রিপোর্টার  :- আশুলিয়ার আউকপাড়ায় বহিরাগতদের হামলায় আহত হয়ে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন সেলিম ইসলাম নামে এক কারখানা শ্রমিক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

নিহত, মো. সেলিম (২৩) মাদারীপুর জেলার কালকিনি থানার কানাইপুরের মোহাম্মদ রহিমের ছেলে। তিনি সাভার উপজেলাধীন আশুলিয়ার আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড (ফরচুন জিপার) কারখানায় জুনিয়র অপারেটর ছিলেন।

 

পুলিশ জানায়, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার গত ৪ নভেম্বর শ্রমিক অসন্তোষের সময় আউকপাড়া এলাকার বিভিন্ন কারখানায় হামলা চালায় বহিরাগত একদল লোক৷ এঘটনায় ওইদিন ট্রেন্ট সুজ লিমিটেডসহ আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। ছুটি হওয়ায় শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।

 

সেসময় কারখানা থেকে বেরিয়ে গন্তব্যে যাওয়ায় পথে মারধরের শিকার হন সেলিমসহ ৩ জন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সেলিমকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৩ টার দিকে মারা যান সেলিম।

সেদিনের হামলার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়। ওই মামলার প্রধান আসামী রনজিৎ বিশ্বাসসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।