ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজবাড়ী জেলা প্রতিনিধি:- ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলায় বসন্তপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ লাশ উদ্ধার করেছে।জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি ট্রেন বসন্তপুর রেলক্রসিংয়ে পৌঁছালে অজ্ঞাত ওই যুবক নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।