নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাটোর জেলা প্রতিনিধি:- নাটোরের বনপাড়া পুলিশ ফাঁড়ির সামনে আরপি বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।