কামরুজ্জামান মহেশপুর:- মহেশপুরে হাই স্কুল মাঠে বাংলাদেশ জামাতে ইসলামীর বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার জামাতে আমির মোহাম্মদ ফারুক হোসেন, জেলা জামাত ইসলামের সেক্রেটারি মোঃ আব্দুল হাই সাবেক উপজেলা চেয়ারম্যান, মহেশপুর উপজেলা।
জামাতে ইসলামের মনোনীত প্রার্থী প্রোফেসার মোহাম্মদ মতিয়ার রহমান, আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন, মহেশপুরে ইতিপূর্বে এত বড় গণজমায়েত মহেশপুরের মানুষ আর কখনো দেখে নাই, প্রফেসর মতিয়ার রহমান তিনি তার মহেশপুর কোটচাঁদপুরের উদ্দেশ্যে বলেন দশ দলীয় জোট যদি সরকার ক্ষমতায় আসে তাহলে তিনি এই মহেশপুর কোটচাঁদপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে তৈরি করবেন, তিনি আরো বলেন তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে স্বাস্থ্য খাতে উন্নয়ন করবেন শিক্ষাখাতে উন্নয়ন করবেন থাকবে না কোন চাঁদাবাজ থাকবে না কোন রাহাজানি, ঝিনেদার জেলা সেক্রেটারি মোঃ আব্দুল হাই সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করে গণ মিছিল এর মাধ্যমে শেষ করেন।




