Search
Close this search box.

মহেশপুর ঝিনাইদহ-৩ আসনে জামায়াত প্রার্থী প্রফেসর মো. মতিয়ার রহমানের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব:-মহেশপুর ঝিনাইদহ-৩ আসনে জামায়াত প্রার্থী প্রফেসর মো. মতিয়ার রহমানের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।

কিন্তু ওই ব্যানার ভাঙচুর করে ফেলে দিলো কারা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড পেইজে অভিযোগ করে প্রফেসর মতিয়ার রহমান লিখেছেন, নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে আমাদের বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ভাঙচুর, ভয়ভীতি আর ষড়যন্ত্র দিয়ে জনগণের রায় বদলানো যায় না।

তিনি আরও লিখেছেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জনগণের সম্মান ও ভোটের অধিকার নিয়ে কোনো আপস হবে না। ১২ তারিখ নির্বাচনে জনগণই এর জবাব দেবে ইনশাআল্লাহ, লালকার্ড দেখাবে। সত্য, ন্যায় ও মানুষের পক্ষে আমাদের লড়াই অব্যাহত থাকবে।