Search
Close this search box.

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে  জাপা প্রার্থীর মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:- বিশিষ্ট ব্যবসায়ী অত্র এলাকার কৃতি সন্তান নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান শান্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নীত করণ, কৃর্ষি ও কারিগরি ইনিস্টিটিউট প্রতিষ্ঠা, উপজেলা প্রতিষ্ঠা করণ সহ বিগত সময়ে দেশে যত উন্নয়ন হয়েছে সবই জাতীয় পার্টির আমলের।

এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে সকলকে জাতীয় পার্টির প্রতিক লাঙ্গল প্রতিকে ভোট দেয়ার আহবান জানান এবং নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হোক। জনগণের ভোটে যে নির্বাচিত হবে তাকেই আমরা স্বাগত জানাব, কিন্তু নির্বাচনের নামে প্রহসন হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। নেত্রকোনা- ১ আসনের সার্বিক উন্নয়ন তথা-উন্নত নগরায়ন, সন্ত্রাস ও মাদক নির্মুল, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, এবং দুর্গাপুরে অনার্স কোর্স চালুকরণ, আদিবাসী সম্প্রদায়ের জীবন-মান উন্নয়নে নানা প্রকল্পগ্রহন সহ গণমুখী রাজনীতির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, জাতীয় পার্টি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ফেরদৌস আলম খান, পৌরশাখার সভাপতি মো. নজরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীগণ। এছাড়া এ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ধানেষ শীষ প্রতিকে ব্যারিস্টার কায়সার কামাল, রিক্সা প্রতিকে গোলাম রব্বানী, কাঁচি প্রতিকে মো. আলকাছ উদ্দিন মীর, তারা প্রতিকে ইঞ্জিনিয়ার বেলাল হোসেন ও হাতপাখা প্রতিকে মুহাম্মদ আব্দুল মান্নান। উল্লেখ্য : ২০১৪ সনে এই আসন থেকে লাঙ্গল প্রতিক নিয়ে আরেকবার নির্বাচন করেছিলেন।