বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমাহলে প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কোনো প্রকার আনুষ্ঠানিক প্রটোকল ছাড়াই সাধারণ পোশাকে তিনি সিনেমাটি দেখতে যান।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে সরাসরি জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভারে পৌঁছান। সেখানে আগে থেকেই আসন সংরক্ষিত ছিল। দেশের শীর্ষ নেতৃত্বের এমন সাধারণ মানুষের মতো প্রেক্ষাগৃহে উপস্থিত হওয়ার বিষয়টি সেখানে থাকা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি পরিচালনা করেছেন সময়ের অন্যতম মেধাবী নির্মাতা তানিম নূর। মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমসহ আরও অনেকে।

 

প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর প্রসঙ্গে সিনেমার পরিচালক তানিম নূর বলেন, “দেশের প্রধানমন্ত্রী যদি সত্যিই আমাদের সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে গিয়ে থাকেন, তবে তা গোটা চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত অনুপ্রেরণার বিষয় সুস্থ ধারার চলচ্চিত্রের প্রসারে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও, তিনি খুবই ঘরোয়া পরিবেশে সিনেমাটি উপভোগ করেন। সাধারণ দর্শকরা জানান, দেশের প্রধানমন্ত্রীকে এভাবে পাশে বসে সিনেমা দেখতে দেখে তারা আপ্লুত ও বিস্মিত।