মেক্সিকোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে শাকিরা-বার্না বয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক :- ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে গানের সুরে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে আবারও ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরার ওপরই ভরসা রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার (১১ জুন) উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম বা মূল থিম সং হিসেবে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘দাই দাই’।নাইজেরিয়ান জনপ্রিয় আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সাথে যৌথভাবে গাওয়া শাকিরার এই নতুন ট্র্যাকে ল্যাটিন পপের সাথে আফ্রোবিটসের এক চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে। ফিফা জানিয়েছে, এই গানটি বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের মূল আকর্ষণ। মেগা টুর্নামেন্টটি উপলক্ষে মোট ১৮টি গান নিয়ে সাজানো হয়েছে এই অফিশিয়াল মিউজিক অ্যালবাম।