ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক কারবারি মটরসাইকেলসহ আটক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব মহেশপুর উপজেলা প্রতিনিধিঃ- মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মোটরসাইকেল ও মোবাইল জব্দ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় মাদক বেচাকেনা ও বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল এবং ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের পরিচয়: ১. মোঃ মাসুম বিল্লাহ শান্ত (পিতা: মোঃ নব কুদ্দুস, সাং: পাতিবিলা, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ)। ২. মোঃ হাবিবুর রহমান (পিতা: মুনসুর আলী, মাতা: মোছাঃ সুফিয়া, সাং: জমিদার পাড়া, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ)। ঘটনার বিবরণ: গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহেশপুর থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের একটি চক্র ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আসামীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে মোট ৬০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং যোগাযোগের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আইনগত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকাকে মাদক মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।