প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:– প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (০৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে।

আখতার আহমেদ আরও বলেন, প্রথম ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না।

তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা নেওয়ার পরিকল্পনা করছে বলেও এ সময় জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।