Search
Close this search box.

তিনদিন ধরে নিখোঁজ দুই বন্ধু শামীম-সাব্বির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর প্রতিনিধি (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের দুই বন্ধু তিনদিন ধরে নিখোঁজ।বিভিন্ন মাধ্যমে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় গত মঙ্গলবার (২০ জানুয়ারি ) দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।নিখোঁজ দুই বন্ধুরা হলো, উপজেলার বৈরাগীরচর গ্রামের কালু প্রামাণিকের ছেলে মোঃ শামীম হোসেন(১৩) ও একই গ্রামের মনিরুল ইসলাম ছেলে মোঃ সাব্বির হোসেন।গত ১৯ জানুয়ারি দুপুরে শামীম ও সাব্বির দুই বন্ধু মিলে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি।

বাড়ি থেকে বের হওয়ার সময় শামীমের পরনে কালো ও হলুদ রংয়ের টাউজার,গায়ে কালো রংয়ের গেঞ্জি ছিলো। গায়ের রং কালো আর মুখোমন্ডল গোলাকার উচ্চা ৫ ফুট।এবং সাব্বিরের পরনে নীল রংয়ের টাউজার ও গায়ে কপি রংয়ের গেঞ্জি ছিলো। গায়ের রং শ্যামলা মুখোমন্ডল গোলাকার উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি।

নিখোঁজ দুইবন্ধুর সন্ধান জানাতে ০১৭৫৮৩৮৭৩৬৫,০১৭৩১৩২৪২০৪ নম্বরে অথবা দৌলতপুর থানা ০১৭৯৪৪৩৭৯০০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পরিবারের সদস্যরা।