Search
Close this search box.

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিশেষ প্রতিনিধি:- রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল পরিচয়ে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ জানান, ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত মির্জা আব্বাসের লোকজন, তারা শিক্ষার্থীরূপে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিতে শুরু করে।

ছাত্র শক্তির ঢাবি শাখার নেতা মো. সাইফুল্লাহ বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে যান।