দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় ট্যাবলেটসহ আটক ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় Gestavital এবং Calaid-D Plus ট্যাবলেট সহ একজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

সোমবার (২৩ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুকনাকুরি ছোট ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামীর নাম মোঃ আনোয়ার হোসেন (২৬), সে দুর্গাপুর উপজেলার উত্তর নোয়াগাঁও এলাকার মো. ফজলুর রহমানের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, বিরিশির হতে ঝানজাইল এলাকায় থানা পুলিশের টহলদল ডিউটি করাকালীন ঝানজাইল মেসার্স খোরশেদ ফিলিং ষ্টেশন এর দক্ষিণ পাশে ঝানজাইল হতে ময়মনসিংহগামী পাকা রাস্তায় শুকনাকুরি ছোট ব্রীজের উপর একব্যক্তি তিনটি প্লাস্টিক বস্তায় একহাজার নয়শত পাতা (২৮,৫০০ পিচ) ভারতীয় তৈরী Gestavital এবং Calaid-D Plus ট্যাবলেট সহ অন্যত্র নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছে। ওই গোপন সংবাদ প্রাপ্তির পর কর্তব্যরত দুর্গাপুর থানা পুলিশের টহলদল উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী আনোয়ার হোসেন কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। 

 

এনিয়ে দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানাধীন সুকনাকুড়ি এলাকা থেকে তিনটি প্লাস্টিক বস্তায় একহাজার নয়শত পাতা (২৮,৫০০ পিচ) ভারতীয় তৈরী Gestavital এবং Calaid-D Plus ট্যাবলেট সহ মোঃ আনোয়ার হোসেন আটক করা হয়। ট্যাবলেটের আনুমানিক মুল্য ৫লক্ষ ১০ হাজার টাকা। আনোয়ার দীর্ঘদিন ধরে ভারতীয় ঔষধ চোরাচালানের সাথে জড়িত ছিলো। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে। চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।